অচিন বেদনার তটে
মোঃ জাকিরুল ইসলাম
তুমি
দূরের কোনো মেঘ, ভেসে বেড়াও নীল আকাশে,
আমার
তৃষ্ণার্ত হৃদয় খুঁজে বেড়ায় শুধু তোমাকে।
তুমি
জলস্রোত, অন্য
নদীর পথে যাও বয়ে,
আমি
শুধু চেয়ে রই, অশ্রু বুকে পুড়িয়ে।
তোমার
স্রোত বয়ে যায় এক অচিন নদীতে,
আমি পড়ে থাকি বালু-চরে ভাঙা স্বপ্ন-স্মৃতিতে।
গোপনে
উত্তাল ঢেউয়ে ডুবে যায় মনতরী,
ভাঙা পাল, নৌকাখানি যেন দিশাহীন পরী।
তুমি
গোলাপি দীপ, অন্য ঘরে দাও আলো,
আমার
নিশি ঘর , দুর হতে চেয়ে দেখো।
তুমি তো সুর
অন্য বাঁশির, বাজো ভিন্ন তালে
চিরদিন রবে
তুমি বেঁচে, আমার এ গানে।
তুমি সে চিত্রপট, অন্য শিল্পীর তুলিতে আঁকা,
আমার মনের দেওয়াল জুড়ে তুমিই স্বপ্ন-লেখা।
তুমি এক ফুল ,ফুটো অন্য কারো বাগানে,
আমার শূন্য ডালে গন্ধ ছড়াও গোপনে।
তুমি নদী আনমনে বয়ে যাও সাগরপানে,
আমার হৃদয় শুকিয়ে মরে তোমার টানে।
তুমি বাতাস, উড়ে যাও দূর কোনো প্রান্ত ছুঁয়ে,
তোমার গন্ধ ঘুরে ঘুরে আসে আমার নিশ্বাসে ।
তুমি এক স্মৃতির বৃক্ষ, বাড়াও মায়া,
আমার বসন্তে, তুমিই একমাত্র ছায়া।
Comments
Post a Comment