Skip to main content

ম্লান আভায় প্রতিচ্ছবি

 

    ম্লান আভায় প্রতিচ্ছবি

মোঃ জাকিরুল ইসলাম


আমার চেহারার আভা আজ ম্লান হয়ে যায়,

ফ্যাকাশে রঙে মন কোনো আশা না পায়।

যদি কোনো আশা বাকি থাকে, সে তো শুধুই তুমি,

 তোমার বিরহে আমি আজ যেন মরুভূমি।

অনেক কথা জমে আছে, বলতে চাই বারেবার,

তোমার নীরবতা ভাঙে আমার সব অহংকার।

তোমার বাহুডোরের ছায়াটাই যে আমার ঠিকানা,

সূর্যের মতো কঠিন এই জীবন, তুমি ছাড়া চলে না।

তোমাকে নিয়েই আমার সব স্বপ্ন বোনা,

তুমিই আমার জগৎ, তুমিই আমার আপনজনা।

তোমাকে ছাড়া মন যে উদাস, নাই কোনো ক্ষুধা, তৃষ্ণা,

তোমার ছায়ায় শান্তি খোঁজে এ মন, নয়তো যে বড্ড রূঢ়।

তোমাকে ছাড়া সব পথ আজ জনশূন্য,

 যেখানে ছিল ভিড়, আজ সব শূন্য।

হৃদয় কাঁদে, মন কাঁদে, রোদনে বাজে শূন্যতার বীণা,

 তোমার স্মৃতিতে আজ প্রতি মুহূর্ত, এক দীর্ঘ যাতনা।

আজও খুঁজি তোমাকেই, পাগলের মতো, গোপনে,

 শুধু যে তুমিই ছিলে, সেটুকু বুঝি মনে মনে।

তোমারই ছায়া চাই, এই রুক্ষ কঠিন জীবনে,

তুমি ছাড়া সবটুকু শূন্যতা, এই বিরহের ক্ষণে।

Comments

Popular posts from this blog

Transformation of Sentence

  TRANSFORMATION OF SENTENCES ইংরেজিতে Transformation of Sentence বা বাক্যের রূপান্তর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে বিভিন্ন কৌশল ব্যবহার করে ভালো বক্তা হওয়া যায় এবং প্রকাশভঙ্গিতে বৈচিত্র্য আনা যায়। এটি ভাষাকে শক্তিশালী ও প্রাণবন্ত করে তোলে। বাক্য রূপান্তরের দুটি দিক আছে : Conversion of Sentences ( বাক্যের অর্থ পরিবর্তন ) এই পদ্ধতিতে যখন একটি বাক্যকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয় , তখন তার অর্থও পরিবর্তিত হয়ে যায় । এটি মূলত ব্যাকরণের নিয়ম অনুযায়ী বাক্যের গঠন পরিবর্তন করে করা হয় , যার ফলে মূল বার্তার একটি ভিন্ন অর্থ প্রকাশ পায়। উদাহরণ : ·          Assertive Sentence ( বর্ণনামূলক বাক্য ): Farhan is very wise. o     বাংলা অনুবাদ : ফারহান খুব জ্ঞানী। ·          Negative Sentence ( নেতিবাচক বাক্য ): Farhan is not wise at all. o     বাংলা অনুবাদ : ফারহান একেবারেই জ্ঞ...

নেতা ও নীতির দুর্ভিক্ষ

        নেতা ও নীতির দুর্ভিক্ষ       মোঃ জাকিরুল ইসলাম   চলে যেতে চাই অনেক দূরে বিবেকহীন রাজনীতি থেকে। মানুষ তাড়াবার, মানুষ কামড়াবার নীতিহীন রাজনীতি গন্ডিবগদ্ধ ভূগোল একে অপরে করে কাঁদা ছুড়াছুড়ি। নিষ্ঠুরতার নানা আয়োজন ভয়াবহ মিথ্যার পঙ্গতিমালা জনপদে বহুরূপী ভয়ঙ্কর নরখাদক করছে খেলা। সারাক্ষণ চলে মিল অমিলের বিবাদ দেশ গঠনের উদ্যোগ যাক নিপাত। তত্ত্ব কথার তুবড়িতে সবাই মত্ত আসল কথা বুঝা হয়েছে শক্ত। দেখো না দূর্নীতির পথ গেছে দূরে বহুদূরে কেঁপে কেঁপে চারিদিকে বিষাদের নিষাণ ওড়ে। প্রতিশ্রুতি স্মৃতি হয়ে হারিয়ে গেছে কাল অহঙ্কারীকে গিলেছে মহাগ্রাসে। গোপনে স্বার্থের পকেটে তারা চালায় ছুরি দিকভ্রষ্ট, পথভ্রষ্ট আত্মসমর্পিত বর্ণচোরা তুমি। তোমারে তুমি নিজেই বন্দি করেছ নির্জন নিভৃতে বর্ণচোরা সর্বদাই ভালো থাকে বুদ্ধিহীনের সংসারে। স্বজনহারা ব্যথা ভুলে যায় লোভের রাজত্বে গিলে খেলো গুম করে দিল সমস্ত চেতনাকে। অর্থ বিত্তের লোলুপতার নৃশংসতায় কখনও খুন হয়ে অকালে প্রাণ হারায়। কোটি কোটি ডলার উড়ায় তারাই কালের তোতা...