আলো ছায়া
মোঃ
জাকিরুল ইসলাম
প্রেমের কিছু ফুল ফুটেছে, কিছু এখনও কুঁড়ি,
হৃদয়-সরোবরে তোমার প্রতিচ্ছবি খুঁজি।
ভালোবাসার
দুয়ারে কেন পড়ে আছে তালা,
প্রতীক্ষায় কাটে প্রহর, গাঁথি বিরহের মালা।
হাতে হাত, তুমি পাশে ছায়া,
তবুও কেন মনে হয়, সবটাই কেবল মায়া।
জীবনের পথে আজ নতুন বাঁক আসে,
সব আলো এসে মেশে তোমার পাশে।
প্রতিটি
স্পন্দনে বাজে তোমারই নাম,
ভালোবাসার এ কেমন এক অভিমান।
আমি তো চিনি সেই চাঁদ, ডেকে আনে জোয়ার,
তোমার ঘ্রানের তৃষ্ণা মিটাতে চাই বার বার।
‘হ্যাঁ’ শব্দে ঝরে যেন বসন্তের গান,
তোমার ছোঁয়ায় জ্বলে ওঠে মন প্রাণ।
তোমার হাত ধরি যেন ধরেছি এক আলো,
প্রেমের স্পর্শে তুমি আমায় আপন করো।
Comments
Post a Comment