বিবেকের কফিন
মোঃ জাকিরুল ইসলাম
আকাশের বুকে আজ কালিমার চিহ্ন,
যুদ্ধবিমান ঝরে, বুক ফেটে হয় ছিন্ন।
মাইলস্টোনের মাঠে, আগুনের লেলিহান,
শিক্ষক আর ছাত্রের ঝরে
পড়ে প্রাণ।
ত্রুটিপূর্ণ বিমান, এ কেমন প্রহসন,
পাইলট হারালো প্রাণ, দায় নেবে কে এখন?
কার অবহেলায় আজ এত হাহাকার,
কান্নার রোল শুধু, বাঁচার নেই অধিকার।
গণবিজ্ঞপ্তি চাই, আগে থেকে সতর্কতা,
কেন পরে আসে সব, কেন এত নীরবতা?
অসৎ
ব্যবসায়ীর ভিড়ে, বাজার আজ দিশাহীন,
ছ'শ টাকায় জল
বিকায়, এ কেমন দিন।
মানুষের জীবন নিয়ে কেন এত ছিনিমিনি,
হৃদয়ের কান্না শুধু, প্রতি ঘরে শুনি।
টকশো, গান আর বাজে কথার
ভিড়ে,
আসলে আসল কথা চাপা পড়ে যায় ধীরে।
সংসদে চাই আলোচনা, গঠনমূলক সমাধান,
নয়তো এ দেশে শুধু
বাড়বে অপমান।
প্রতিটি জীবনের মূল্য আছে, তা কি ভুলে
গেছি?
আমরা কি সবাই আজ
বিবেকহীন হয়ে গেছি?
এই অন্যায় আর অবিচার, বন্ধ
হোক আজ,
প্রতিটি প্রাণ যেন পায় তার প্রাপ্য সম্মান।
প্রতিবাদ হোক আজ, প্রতিবাদের সুর উঠুক,
অন্যায়ের
বিরুদ্ধে সব কলম গর্জে
উঠুক।
এই কবিতার প্রতিটি লাইন হোক এক একটি স্লোগান,
আমরা বাঁচতে চাই, চাই শুধু ন্যায় আর সম্মান।
Comments
Post a Comment