ভাঙ্গা
আয়নার শহর
মোঃ জাকিরুল ইসলাম
কোনো এক মেয়ে চোখে
পড়লেই, মন হয় দিশেহারা,
পথের ধুলোয় নুপুরের শব্দ, সুরের শত ইশারা।
পাগল বাতাসের মতো, মন শুধু যায়
উড়ে,
স্বপ্নের ঘোর লেগেছে, আজ এ শহর
জুড়ে।
ঝলমলে হাসির মায়ায়, মুখগুলো সব কাঁচের মতন,
সেই হাসিতে ডুবে আমি, যেন এক নিথর নদীর
ক্রন্দন।
এই
জীবনের রোজনামচায়, আমি এক ভবঘুরে,
ভাঙা আয়নার টুকরোয়, নিজেকেই খুঁজি ঘুরে ঘুরে।
ভালোবাসা আজ দোকানে সাজানো
কোনো পণ্য,
যার দাম মেটাতে মেটাতে হৃদয় হয়েছে শূন্য।
সোনালি আভায় গড়া এই নগরীর কোলাহল,
আবেগগুলো সব যেন, ঢেউহীন
এক জল।
চোখের তারায় আমি দেখি পৃথিবীর আলো,
কেন মনে আমার এত দুঃখ জমা
হলো।
সবকিছু আছে তবু, আছে কিসের অভাব,
ভালোবাসা মেপে নেওয়া, এক কঠিন হিসাব।
এই প্রেম যেন রঙিন বেলুন, মুহূর্তেই উড়ে যায়,
আকাশের নীল ছোঁয়ার আগে, ফেটে যায় হাওয়ায়।
আমি সেই বেলুনের সুতো ধরে, ছুটে বেড়াই পথে,
তবুও কেন একা আমি, এই শহরের রথে।
সবকিছু যেন এক ছায়াছবি, যেখানে
আমি এক অভিনেতা,
একাকিত্বে ভরা আমার জীবন, নেই তার কোনো শেষ পাতা।
হৃদয়ে
বাজে এক অজানা শূন্যতার
বীণা,
ক্ষীণ
আঁধারে জীবন হলো দিশেহারা।
Comments
Post a Comment