একাকিত্বের সেতু
কবি: মোঃ জাকিরুল ইসলাম
শীতল
হাওয়ায় আজ
মন বাঁশি
বাজায়,
না
বলা কথাগুলো
সুর হয়ে
যায়।
একাকীত্ব
আজ ডেকে
নেয় কাছে,
তুমি
আর আমি,
মিলব দুজনে ।
গভীরের
মাঝে আজ
মন যায়
ভেসে,
এ
কেমন ঢেউ
এলো, ভালোবেসে।
নিঃসঙ্গতা
আজ দুজনকে
এনে,
বাঁধল
এক সুতোয়,
এই মনে।
তোমার
অন্তরের ক্ষত
আমার অন্তরে
বাজে,
তোমাতে
পূর্ণ ছিলাম,
বুঝিনি তো
আগে।
দেরিতে
হলেও আজ
বুঝেছি তোমায়,
তোমার
ভালোবাসা দিলে
শুধু আমায়।
একাকীত্ব
আজ একাকার
করে,
দুজনের
মন মিশেছে
এক সুরে।
ভালোবাসা
আজ পেয়েছে
তার ঘর,
তোমারই
ছোঁয়ায় ভরেছে
অন্তর।
Comments
Post a Comment